দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুদকের একটি মামলার পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, শুক্রবার তাকে দুদকে সোপর্দ করা হবে। ড. বারাকাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


