দিলীপ কুমার আগারওয়ালের ৩৩ স্থাবর সম্পদ জব্দ

দিলীপ কুমার আগারওয়ালের ৩৩ স্থাবর সম্পদ জব্দ
দিলীপ কুমার আগরওয়ালা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ডায়মন্ড ওয়ার্ল্ড পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার নামে ঢাকা, চুয়াডাঙ্গা, কুমিল্লা ও নারায়ণগঞ্জের ৩৩টি স্থানে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত।

সোমবার ঢাকা মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত।

দুদকের পক্ষে এ আবেদন করেন সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।

দুদকের আবেদনে বলা হয়, দিলীপ কুমার (৫৭) অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪০৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। সেইসঙ্গে নিজের ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৩৪টি ব্যাংক হিসাবে সর্বমোট ৭৫৫ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ২৬৩ টাকার অস্বাভাবিক লেনদেন করে মানিলন্ডারিং করেছেন। এসব অপরাধে দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করতে এগুলো হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়।

আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, বিভিন্ন রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে, দিলীপ কুমার তার স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে তার সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর যেন করতে না পারেন সে কারণেই দুদকের পক্ষে এ আবেদন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad