রাজধানীতে দুই নারীর ‘অস্বাভাবিক’ মৃত্যু

রাজধানীতে দুই নারীর ‘অস্বাভাবিক’ মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর পৃথক দুটি স্থানে বহুতল ভবন এবং হাসপাতালের আটতলা থেকে লাফিয়ে পড়ে দুই নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা হলেন বাড্ডা আফতাবনগরের মনিকা আক্তার (২৭) এবং ধানমন্ডির আসমা আক্তার (৩০)।

শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মরদেহ দুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসিন্দা আসমা আক্তারের সঙ্গে তিন বছর আগে সাফিউল্লাহর বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

বুধবার আসমার স্বামী অসুস্থ হয়ে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শুক্রবার দুপুরে হাসপাতালের আটতলার কেবিনের বারান্দা থেকে নিচে পড়ে আসমার মৃত্যু হয়।

আরও পড়ুন

নিহতের পরিবারের দাবি, দাম্পত্য কলহের জেরে স্বামী সাফিউল্লাহ তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যা করেছেন। এ ঘটনায় ধানমন্ডি থানা পুলিশ আসমার স্বামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে এবং নিহতের পরিবার আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেছে।

অন্যদিকে, বাড্ডার আফতাবনগরে স্বামী ও সন্তানসহ থাকতেন গাইবান্ধার মনিকা আক্তার। দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসাও চলছিল।

শুক্রবার বিকালে আফতাবনগরের বাসার আটতলা থেকে নিচে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন। বাড্ডা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad