মোহাম্মদপুরে ভাইরাল ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৪

মোহাম্মদপুরে ভাইরাল ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৪
মোহাম্মদপুরে ভাইরাল ছিনতাইকারীসহ চারজন গ্রেপ্তার। ছবি: ডিএমপি
Advertisement
Advertisement

মোহাম্মদপুরের বসিলা এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আলোচিত ছিনতাই ঘটনার মূল আসামী শাওন (১৯) ও তার তিন সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার রাত ১২টার দিকে বসিলা ফিউচার সিটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক হওয়া অন্য তিনজন হলেন মোহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) এবং আশিব (২৪)। সেনাসদস্যদের জিজ্ঞাসাবাদে শাওন জানান, ভাইরাল ভিডিওতে তিনিই ছিলেন। এ সময় ছিনতাইয়ে ব্যবহার করা একটি  সামুরাই সেনা টহল দলের কাছে হস্তান্তর করেন শাওন।

আটক চারজনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

বসিলা আর্মি ক্যাম্প থেকে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর এক যুবকের ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সেনাবাহিনী ছিনতাইকারীদের শনাক্তের কাজ শুরু করে। ভিডিও ভাইরাল হওয়ার পর ছিনতাইকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। শনিবার তাদের একজন ঢাকায় ফিরে এলে বসিলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালায়। এ অভিযানে শাওনসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad