মেহেরপুরে বাসের ধাক্কায় কৃষক নিহত

মেহেরপুরে বাসের ধাক্কায় কৃষক নিহত
মেহেরপুরে বাসের ধাক্কায় কৃষকের মরদেহ উদ্ধার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুরে বিআরটিসি বাসের ধাক্কায় শফিকুল ইসলাম নামের এক কৃষক নিহত হয়েছেন।

রোববার সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের শহরের ব্রাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম শহরের মল্লিকপাড়া এলাকার খাদেমুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শফিকুল ইসলাম মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক পার হওয়ার সময় মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া বিআরটিসি বাস তাকে ধাক্কা দেয়।

এসময় সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শফিকুলের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেছবাহ উদ্দিন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad