জাবির শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের পরিবারে চেক হস্তান্তর

জাবির শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের পরিবারে চেক হস্তান্তর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের পরিবারকে চেক হস্তান্তর করেছে প্রগতি লাইফ ইন্সুরেন্স। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের প্রয়াত সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের পরিবারের হাতে মৃত্যু বিমা দাবি বাবদ চার লাখ টাকার চেক হস্তান্তর করেছে প্রগতি লাইফ ইন্সুরেন্স। রোববার সকাল সাড়ে ১০টায় উপাচার্য কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়।

জান্নাতুল ফেরদৌসের বাবা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও মা লুৎফুন্নাহার ইন্সুরেন্সের চেক গ্রহণ করেন।

চেক গ্রহণের সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ ও চারুকলা বিভাগের সভাপতি ড. মোহাম্মদ শামীম রেজা।

এর আগে, জাকসু নির্বাচনে ভোট গণনায় অংশ নিতে গিয়ে ১২ সেপ্টেম্বর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন ওই শিক্ষিকা। তিনি প্রীতিলতা হলে পোলিং কর্মকর্তা হিসাবে দায়িত্বে ছিলেন। গত ১১ সেপ্টেম্বর বিকাল ৬টার দিকে ভোট শেষ হওয়ার পর জান্নাতুল ফেরদৌস বাড়ি ফিরে যান। পরদিন ১২ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে তিনি ভোট গণনার জন্য সিনেট ভবনে আসেন। এরপর হঠাৎ তৃতীয় তলায় ভোট গণনার কক্ষের দরজার সামনে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad