জনগণ গণভোট-জুলাই সনদ বোঝে না: মির্জা ফখরুল

জনগণ গণভোট-জুলাই সনদ বোঝে না: মির্জা ফখরুল
জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশের সাধারণ জনগণ গণভোট বা জুলাই সনদ বোঝে না বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে এখন সংস্কার ও গণভোট নিয়ে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা সাজানো নাটক বলেও মত তার।

সংস্কার শুধু কিছু শিক্ষিত মানুষ বোঝে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘সাধারণ মানুষ শুধু ভোট দিতে চায়। কিন্তু এই সরকার জনগণের নয়, তাই এরা জনগণের কষ্ট বোঝে না।’

রোববার ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

এসময় বরাবরের মতোই তিনি বললেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হতে হবে।’

আরও পড়ুন

সেই সঙ্গে এটাও বলেন যে, ‘বিএনপি প্রায় সব সংস্কারে রাজি আছে। যেগুলোতে রাজি নয়, সেসব সংসদে আলোচনা হবে।’

আগামী নির্বাচনই নিজের শেষ নির্বাচন জানিয়ে ধানের শীষে ভোট চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad