বৈদ্যুতিক ত্রুটির কারণে শুক্রবার যথাসময়ে শুরু করা যায়নি মেট্রোরেল চলাচল।
সাধারণত শুক্রবার উত্তরা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয় বিকাল তিনটা থেকে। এদিন তা নির্ধারিত সময়ে শুরু করা যায়নি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, বৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহের তারে স্ফুলিঙ্গ তৈরি হওয়ায় কিছু সময় মেট্রোরেল চালানো যায়নি।
পরে বিকাল চারটার দিকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে বলে জানা যায়।


