পুশইন নয়, পতাকা বৈঠকে ১৫ বাংলাদেশিকে ফেরত

পুশইন নয়, পতাকা বৈঠকে ১৫ বাংলাদেশিকে ফেরত
পতাকা বৈঠক করে ফেরত পাঠানো ১৫ বাংলাদেশি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পুশইন নয়, সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠক করে সমঝোতার মাধ্যমে বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনীর (বিজিবি) কাছে ভারতে আটক ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতের সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।

সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এরপর রাতেই তাদের সাতক্ষীরা সদর থানায় হন্তান্তর করে বিজিবি। তাদের মধ্যে আট জন পুরুষ, দুই জন নারী ও পাঁচ জন শিশু রয়েছে।

হস্তান্তর হওয়া ১৫ জন হলেন–  শারীন সানা, তার স্ত্রী নিলুফা ও কন্যা শাহিনা সুলতানা, একই উপজেলার নওয়াবেকি গ্রামের সুরাইয়া ইয়াসমিন, রাবিয়া বেগম, বড়কুপটের জাহাঙ্গীর আলম, লিপিকা খাতুন, নাজমা খাতুন, জিম তরফদার, বয়ারসিং গ্রামের ফারহানা আক্তার ও তার ছেলে ফারহান ঢালী, উত্তর আটুলিয়ার সেমিনা খাতুন, আশাশুনির হিজলিয়া গ্রামের রাবিয়া খাতুন ও রিয়াদ হাসান এবং সদর উপজেলার পায়রাডাঙ্গার ফুলমতি খাতুন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ভারতের হাকিমপুর সীমান্তে এসব বাংলাদেশিরা বিএসএফের হাতে আটক হন। পরবর্তীতে বিএসএফের আমুদিয়া কোম্পানী কমান্ডার বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা কোম্পানী কমান্ডার আবুল কাশেমের নেতৃত্বে সীমান্তের জিরো পয়েন্টে এক পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশিদের বিজিবির কাছে হন্তান্তর করা হয়।

ওসি আরো জানান, নাম পরিচয় যাচাই-বাছাই শেষে মঙ্গলবার তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad