ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছাবে ৪ মে

ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছাবে ৪ মে
ছবি: জামিল লিমনের ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ সোমবার দেশে পৌঁছাবে।

সেদিন সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে একথা নিশ্চিত করেন।

তিনি বলেন, এমিরেটসের ফ্লাইট ইকে০৫৮২ শনিবার রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো থেকে ছাড়বে, পরে দুবাইয়ে ট্রানজিট শেষে ঢাকায় পৌঁছাবে।

এর আগে তিনি জানান, ‘বৃহস্পতিবার দুপুর ২টায় ফ্লোরিডার ইসলামিক সোসাইটি অব ট্যাম্পা বে এলাকায় লিমনের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হবে।’

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা নিখোঁজ হন গত ১৬ এপ্রিল। ১৭ এপ্রিল এক পারিবারিক বন্ধু তাদের নিখোঁজের খবর দেন। এর পরিপ্রেক্ষিতে দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর তদন্তে নামে পুলিশ।

আট দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় লিমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

পরে শুক্রবার ট্যাম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। নাহিদা বৃষ্টির মরদেহ উদ্ধার করা না গেলেও তার ভাই জানান, বৃষ্টি আর বেঁচে নেই।

জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে বৃষ্টি সেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad