সাউথইস্ট ইউনিভার্সিটিতে সাউথইস্ট কালচারাল সোসাইটি আয়োজিত ফোক ফেস্ট ২.০ আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
সঙ্গীত বিভাগে অসামান্য অবদানের মাধ্যমে দ্বিতীয় রানার-আপ হয়েছে জাবির সাংস্কৃতিক সংগঠন রিদম।
অন্যদিকে, চারুকলা বিভাগের ৫৩ তম আবর্তনের শিক্ষার্থী কনক পাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
চারুকলা বিভাগের ৫৩ তম আবর্তনের শিক্ষার্থী কনক পাল বলেন, ‘এই অর্জন শুধু আমার নয় বিশ্ববিদ্যালয়ের অর্জন। আমি গর্ববোধ করছি যে আমি আমার বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করেছি। এরকম কার্যক্রম মানুষের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অর্জন সাংস্কৃতিক শক্তি, প্রতিভা এবং নিষ্ঠার উজ্জ্বল প্রতিফলন ঘটিয়েছে।


