স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল
কায়সার কামাল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণ করেছেন। এ কারণে সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব সামলাবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে শুক্রবার বিকেলে শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। স্পিকারের শপথ নেওয়ার দিনই তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শপথ নিয়ে রেখেছিলেন।

অন্যদিকে ডেপুটি স্পিকার কায়সার কামালও শপথের সময় স্পিকারের অতিরিক্ত দায়িত্বের শপথ নেন। সেই অনুযায়ী তিনি স্পিকারের দায়িত্ব সামলাবেন।

বিকালে জাতীয় সংসদের শপথকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।’

সংবাদ সম্মেলনে ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad