বাসে চবি ছাত্রীকে হেনস্তা, থানায় মামলা

বাসে চবি ছাত্রীকে হেনস্তা, থানায় মামলা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খাগড়াছড়িগামী লোকাল বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ফটিকছড়ি থানায় সোপর্দ করার পর মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে বাড়ির উদ্দেশে রওনা হন সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থী।

বাসে ওঠার পর পেছনের আসনের এক যাত্রী সিগারেট ফেলার অজুহাতে তার শরীরে স্পর্শ করেন। ভুক্তভোগী শিক্ষার্থী প্রতিবাদ করলে ওই ব্যক্তি অসদাচরণ ও হুমকি দেন। পরে অন্য যাত্রীদের হস্তক্ষেপে হাটহাজারী এলাকায় বাস থেকে নেমে যান ওই ব্যক্তি।

ভুক্তভোগীর অভিযোগ, ফটিকছড়ি এলাকায় বাস থামলে অভিযুক্ত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে এসে আবার বাসে ওঠেন। এ সময় তিনি ছাত্রীর চুল ধরে টান দেন ও শারীরিকভাবে হেনস্তা করেন।

আরও পড়ুন

যাত্রী, চালক ও হেলপারের সহায়তায় অভিযুক্ত মোহাম্মদ জসিমকে (৩৫) আটক করা হয়। পরে তাকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়। জসিম ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের বাসিন্দা।

ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘বাসে যাওয়ার সময় ওই ব্যক্তি আমার শরীরে হাত দেন। প্রতিবাদ করলে আমাকে হুমকি দেন। পরে আবার বাসে উঠে চুল ধরে টান দেন। যাত্রীদের সহায়তায় তাঁকে থানায় নিয়ে আসি।’

চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, ‘ঘটনার পর অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে। পুলিশ সহযোগিতা করেছে।’

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল আলম খান বলেন, ‘ঘটনায় মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad