পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে সোপর্দের দাবি এনসিপির

পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে সোপর্দের দাবি এনসিপির
রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, ‘জুলাই গণহত্যার পরও যদি মো. সাহাবুদ্দিন ছাড় পেয়ে যায়, তাহলে বর্তমান সরকারের প্রতি দেশের মানুষের আস্থা থাকবে না। তাই তাকে গ্রেপ্তারের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করতে হবে।’

আখতার হোসেন বলেন, ‘মো. সাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে এমনভাবে অসুস্থতার ন্যারেটিভ সাজিয়েছেন, যাতে তাকে সেফ এক্সিট দেওয়ার সুযোগ তৈরি হয়। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার।’

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আরও বলেন, ‘তাকে যদি বিচারের আওতায় না আনা হয়, তাহলে চব্বিশের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে।’

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের দোসর হিসেবে উল্লেখ করেন আখতার হোসেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad