কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ, ছেলে উদ্ধার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ, ছেলে উদ্ধার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ভাটার তীব্র স্রোতে ভেসে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় তার ছেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক মোহাম্মদ হেলাল উদ্দীন (৫২) মেহেরপুর সদর উপজেলার পশু হাসপাতাল পাড়ার মৃত আনোয়ার শেখের ছেলে। উদ্ধার হওয়া তার ছেলে মোহাম্মদ নিলয় (২২) কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবর রহমান জানান, হেলাল উদ্দীন ছেলে ও এক নিকটাত্মীয়কে নিয়ে সমুদ্রে গোসল করতে নামেন। ভাটার তীব্র স্রোতে তারা গভীর পানির দিকে ভেসে যান। সঙ্গে থাকা তরুণের চিৎকারে স্থানীয়রা লাইফগার্ড কর্মীদের খবর দেন। লাইফগার্ড ও বিচকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালান। তারা নিলয়কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করলেও তার বাবা হেলাল উদ্দীন এখনো নিখোঁজ।

তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিস, লাইফগার্ড ও বিচকর্মীরা সমন্বিতভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। রাতেও অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad