নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাকুড়া বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় কাভার্ড ভ্যান চালক ইব্রাহিম (২৫) ও তার সহকারী সাব্বিরকে (১৯) আটক করা হয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, কাকুড়া বাজার এলাকায় সুনামগঞ্জের মধ্যনগর থেকে সন্দেহজনকভাবে একটি কাভার্ড ভ্যান বারহাট্টার দিকে আসছিল। স্থানীয়দের সহায়তায় ভ্যানটি আটক করে থানায় আনা হয়। পরে ভ্যানে থাকা চালক ও তার সহকারীকে আটক করা হয়। ভ্যানে ভারতীয় শাড়ি, থ্রিপিসসহ প্রায় কোটি টাকার অন্যান্য পণ্য ছিল।
ওসি আরও জানান, জব্দকৃত পণ্যের সঠিক পরিমাণ ও মূল্য নির্ধারণের কাজ চলছে। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


