খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী এক পথচারী বলেন, প্রতিদিন কাজ শেষে রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জলিলের দোকানের পাশে চেয়ার নিয়ে কয়েকজন সাংবাদিক আড্ডা দেন। এদিনও এখানে বসে ৬ সাংবাদিক গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা দু’জন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি একটি চেয়ারের পায়ে লাগে। তবে এতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এসএ টিভির ব্যুরো প্রধান রফিকুল ইসলাম মতি বলেন, ‘প্রতিদিনের মতো আমি, স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রফিউল ইসলাম টুটুল, দ্য বিজনেজ স্টান্ড্যার্ড এর খুলনা জেলা প্রতিনিধি আওয়াল শেখসহ অন্য সাংবাদিকরা আড্ডা দিচ্ছিলাম চায়ের দোকানে। দু’জন হেলমেট পরিহিত যুবক বাইকে এসে গুলি ছোড়ে। গুলিটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে চেয়ারে বিদ্ধ হয় এবং চেয়ারটি ক্ষতিগ্রস্ত হয়।‘

খুলনা থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম বলেন, ‘খবর জেনে ঘটনাস্থলে আসি। বিস্তারিত জানার চেষ্টা করছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad