জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাণ হারানো শিক্ষার্থীর নাম অরুপ রতন কনিস্ক।
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী।
শের ই বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর রুম থেকে তার ঝুলন্ত মরদেহ শনাক্ত করা হয়। নিহতের বাড়ি নারায়ণগঞ্জে।


