প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে ‘জাতীয় পতাকা’

প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে ‘জাতীয় পতাকা’
প্রথমবার প্রধানমন্ত্রীর গাড়িতে ‘জাতীয় পতাকা’। ছবি: বাসস
Advertisement
Advertisement

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তারেক রহমানের গাড়ির স্ট্যান্ডে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় তারেক রহমানকে বহনকারী গাড়িতে পতাকা উড়তে দেখা যায়। এদিকে জ্বালানি সাশ্রয়ে মন্ত্রিপরিষদের সদস্যরা, তিন বাহিনী প্রধানসহ অন্যান্য ঊধর্বতন কর্মকর্তারা বাসে করে জাতীয় স্মৃতিসৌধে গেছেন।

এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড ২০২৬- এর অনুষ্ঠানেও জাতীয় পতাকাবাহী গাড়িতেই যান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ভোরে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত গাড়িতে চড়ে স্মৃতিসৌধে পৌঁছান। এই প্রথম তিনি রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করলেন। ওই গাড়িতে জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রীর পতাকা ছিল।’

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের সাদা গাড়ি ব্যবহার করছিলেন তারেক রহমান। এতোদিন ওই গাড়িতে পতাকার ব্যবহার হয়নি।

আরও পড়ুন

একেবারেই সীমিত প্রটোকল নিয়ে ভোর ৫টা ৫৩ মিনিটে তারেক রহমান সাভার স্মৃতিসৌধে যান। এ সময় তাকে জাতীয় স্মৃতিসৌধে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এরপর প্রথমে প্রধানমন্ত্রী হিসাবে ও পরে দলের সিনিয়র নেতাদের নিয়ে তিনি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বছরে ভোর ৫টা ৫৬ মিনিটে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের বেদীতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন তারা। এসময় রাষ্ট্রীয় সালাম শেষে বিউগলে করুণ সুর তোলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।

জাতীয় স্মৃতিসৌধ থেকে প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে তার মা-বাবার কবরে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। সেখান থেকে প্রধানমন্ত্রী গুলশানের বাসায় ফিরে যান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, এবার মন্ত্রিপরিষদের সদস্যরা, তিন বাহিনী প্রধানসহ অন্যান্য ঊধর্বতন কর্মকর্তারা বাসে করে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। আনুমানিক হিসাব করে দেখা গেছে, এরকম রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভিভিআইপি ও ভিআইপিদের পরিবহনে প্রায় সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি খরচ হয়। জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনা করে এবার ভিভিআইপিদের সীমিত প্রটোকল ও যানবাহন ব্যবহার হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad