আবার বাড়ল সোনার দাম

আবার বাড়ল সোনার দাম
Advertisement
Advertisement

সোনার দাম আবার বেড়েছে। স্থানীয় বাজারে প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, এদিন সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে এখন খরচ পড়বে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বিক্রি করা হবে।

আরও পড়ুন

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সোনার দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে। গহনার ডিজাইনভেদে মজুরি বা তৈরির খরচ প্রযোজ্য হবে, তবে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না; কারণ তা চূড়ান্ত বিক্রয়মূল্যের সঙ্গেই যুক্ত রয়েছে।

এর আগে গত মঙ্গলবার সোনার দাম কমিয়েছিল বাজুস। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad