বাংলাদেশে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র
Advertisement
Advertisement

বাংলাদেশ ভ্রমণে দেওয়া সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। সেখানে বাংলাদেশে সামগ্রিক ভ্রমণ সতর্কতার স্তর লেভেল–৩ (ভ্রমণ পুনর্বিবেচনা করুন) থেকে কমিয়ে লেভেল–২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন) করা হয়েছে। এর মাধ্যমে প্রতিফলিত হয়েছে যে, বাংলাদেশ এখন ভ্রমণের জন্য আগের তুলনায় আরও নিরাপদ।

ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের মধ্যে বৃহস্পতিবার ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠকের পর এই ইতিবাচক অগ্রগতি এসেছে।

বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার মাধ্যমে বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীকে জানান।

ভ্রমণ সতর্কতার এই উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।

এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্ব ইতিবাচক ধারায় এগিয়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরে।

বাংলাদেশ সরকার এই উন্নয়নকে আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের মধ্যে যোগাযোগের জন্য নিরাপদ, স্থিতিশীল ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad