নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরোদ্দি ইউনিয়নে পুকুরে মিলেছে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ভারী বর্ষণের কারণে লাশ উদ্ধার কার্যক্রম চালাতে পারেনি বলে জানিয়েছেন তমরোদ্দি পুলিশ ফাঁড়ির এএসআই নাছির উদ্দিন।
শুক্রবার সাড়ে ১০টার সময় উপজেলার তমরোদ্দি ইউনিয়ন পরিষদ সংলগ্ন জনৈক মিরাজের পুকুরে এ লাশ ভাসতে দেখে পথচারীরা।
পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পুকুরে ভাসতে দেখে পথচারীরা। আশপাশে জানাজানির পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। কিন্তু প্রবল বৃষ্টির কারণে লাশ উদ্ধার কার্যক্রম চালাতে পারেনি পুলিশ।
তমরোদ্দি পুলিশ ফাঁড়ির এএসআই নাছির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। কিন্তু প্রবল বৃষ্টির কারণে লাশ উদ্ধার কার্যক্রমে দেরি হচ্ছে।
তিনি বলেন, বৃষ্টি কমার পর লাশ উদ্ধার করে পরিচয় শনাক্তসহ বিস্তারিত জানার চেষ্টা করা হবে।


