নরসিংদীতে গাছ কাটাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নরসিংদীতে গাছ কাটাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নরসিংদীর মনোহরদীতে জমির সীমানার নারিকেল গাছ কাটাকে কেন্দ্র করে চাচাত ভাই ও চাচার হামলায় মিজান মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজান মিয়া ওই গ্রামের সফুর উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে বাজারে মুদি দোকান দিতেন। এ ছাড়া, তিনি স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন।

অভিযুক্তরা হলেন নিহতের চাচা শহীদুল্লাহ ওরফে পিংকি (৬৫) ও তার ছেলে জীবন মিয়া। শহীদুল্লাহ একই ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মিজান ও তার চাচা শহীদুল্লাহর মধ্যে বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার সালিশ বৈঠক হলেও তা সমাধান হয়নি। এদিন দুপুরে মিজান রাস্তার পাশের একটি গাছ কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।

আরও পড়ুন

একপর্যায়ে শহীদুল্লাহর ছেলে জীবন কুড়াল দিয়ে মিজানের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার খন্দকার আনিছুর রহমান জানান, মিজানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ সুরতহাল শেষে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad