সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেটে জাবির ২ অধ্যাপক

সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেটে জাবির ২ অধ্যাপক
বাঁ থেকে অধ্যাপক মো. সোহেল রানা এবং অধ্যাপক নাহরিন ইসলাম খান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম সিন্ডিকেটে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই অধ্যাপক। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক অধ্যাপককেও সিন্ডিকেটের সদস্য করা হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে তাদের মনোনয়নের বিষয়টি জানানো হয়।

মনোনয়ন পাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক হলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাবির বর্তমান কোষাধ্যক্ষ (ট্রেজারার) মো. সোহেল রানা। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খানও সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, প্রথিতযশা ব্যক্তি শ্রেণিতে অধ্যাপক নাহরিন ইসলাম খান এবং বিশিষ্ট অধ্যাপক শ্রেণিতে অধ্যাপক মো. সোহেল রানা ও অধ্যাপক মো. মোর্শেদ হাসান খানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইনের কয়েকটি ধারার বিধান অনুসারে তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। মনোনীতরা দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাজধানীর সরকারি সাতটি কলেজকে একীভূত করে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়। দেশের পঞ্চম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর এবারই প্রথম প্রতিষ্ঠানটির সিন্ডিকেটে সদস্য মনোনয়ন দিল সরকার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad