টেকনাফে সাগরে ভেসে এল অজ্ঞাত যুবকের মরদেহ

টেকনাফে সাগরে ভেসে এল অজ্ঞাত যুবকের মরদেহ
কক্সবাজারের শাহপরীর দ্বীপে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকায় সাগরে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার হাজীপাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় জোয়ারের পানিতে কাপড়বিহীন মরদেহটি ভেসে আসে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে ব্লকের মধ্যে আটকে থাকা মরদেহটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যক্তির শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শুক্রবার সকাল ৬টার দিকে একই এলাকায় রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১৩ জনের মধ্যে তিনি একজন হতে পারেন।

শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সনজীব মো. সাইফুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad