বরগুনায় স্বামীর মরদেহ উদ্ধার, স্ত্রী নিখোঁজ

বরগুনায় স্বামীর মরদেহ উদ্ধার, স্ত্রী নিখোঁজ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বরগুনার বামনার অযোধ্যা এলাকার নিজ বাসা থেকে সাইফুল ইসলাম (২৫) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পর থেকে তার স্ত্রী সুমাইয়া বেগম (১৯) নিখোঁজ রয়েছেন।

শনিবার দুপুরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানা থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত সাইফুল ইসলাম বরগুনার বামনা উপজেলার স্বপন হাওলাদারের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অযোধ্যা এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন সাইফুল। শনিবার সকাল থেকে সাইফুল ও তার স্ত্রী সুমাইয়ার কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে গিয়ে সাইফুলের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে ঘটনার পর থেকে সুমাইয়া নিখোঁজ এবং তার মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সুরতহাল শেষে পুলিশের প্রাথমিক ধারণা, সাইফুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিখোঁজ স্ত্রীকে কেন্দ্র করে বিষয়টির সত্যতা ও হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত চালাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad