মোহাম্মদপুরে জমি দখল ও আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩

মোহাম্মদপুরে জমি দখল ও আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টা এবং আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য জানিয়েছে।

ডিএমপি জানায়, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও পাঁচজনকে।

তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

আরও পড়ুন

শনিবার সকালে আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রামদা, চাপাতি ও পিস্তলসহ ১৫ থেকে ২০ জনের একটি দল বাড়িটিতে হামলা চালায়।

বাড়ির মালিক ব্যবসায়ী আমিনুর রহমান খানের অভিযোগ, তার আটতলা বাড়িটি দখলের চেষ্টা চলছে। তার ভাতিজা মনির হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পরও একবার বাড়িটি দখল করা হয়েছিল।

এ ঘটনায় রোববার রাতে আদাবর থানায় মামলা করেন বাড়ির মালিক আমিনুর রহমান খান। মামলায় খুরশিদ আলম খান, হাবিবুল্লাহ ওরফে রাসেল, কালাম, কামরান হোসেন, মিজানুর রহমান, সজীব হোসেন, হাসিবুল হাসান ওরফে ইমন, তানভীরসহ ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুই ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad