বিজিএমইএর মহাসচিব হলেন সাহেদুল ইসলাম

বিজিএমইএর মহাসচিব হলেন সাহেদুল ইসলাম
মো. সাহেদুল ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. সাহেদুল ইসলাম। শনিবার বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামরিক নেতৃত্ব, আন্তর্জাতিক কূটনীতি ও উচ্চশিক্ষা খাতে ৩৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন সাহেদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। বিজিএমইএ আশা করছে, তার নেতৃত্ব, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং নীতিনির্ধারণী দক্ষতা দেশের তৈরি পোশাক শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।

সাহেদুল ইসলাম যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ডিফেন্স অ্যাটাশে হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ লিজিয়ন অব মেরিট পদকে ভূষিত হন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শ্রমিকদের দক্ষতা মূল্যায়ন ও উন্নয়ন বিষয়ে পিএইচডি, এমফিল ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ ডিগ্রি লাভ করেন।

আরও পড়ুন

কর্মজীবনে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ডিন এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রেজারার ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

দায়িত্ব গ্রহণের পর সাহেদুল ইসলাম বলেন, দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্বকারী সংগঠন বিজিএমইএতে যোগ দিতে পেরে তিনি আনন্দিত।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা, পণ্য ও বাজার বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে বিজিএমইএর পরিচালনা পর্ষদ ও উদ্যোক্তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad