উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীতের ডিজাইন চূড়ান্ত হচ্ছে

উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীতের ডিজাইন চূড়ান্ত হচ্ছে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করতে বড় ধরনের প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন এবং তাদের প্রাথমিক চিকিৎসার প্রধান ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জেলা পর্যায়ে পাওয়া অনেক স্বাস্থ্যসেবা পর্যায়ক্রমে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হবে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে স্বাস্থ্য খাতের বাজেট জিডিপির ১ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

মুহিত জানান, শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবার জন্য দেশের পাঁচটি শহরে পাঁচটি নতুন শিশু হাসপাতাল এবং নারী স্বাস্থ্যের জন্য পৃথক ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নগর স্বাস্থ্যসেবাকে সিটি করপোরেশনের পরিবর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূল কাঠামোর আওতায় এনে পুনর্গঠনের কাজ চলছে।

বিগত সময়ের অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পনা ছাড়াই শত কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে, যার অনেকগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে অব্যবহৃত পড়ে আছে। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এ ধরনের অপচয় বন্ধ করা হবে।

তিনি আরও জানান, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad