গুলশানে বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

গুলশানে বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
গুলশানে বিদেশি মদসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার গুলশান এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–মোহাম্মদ মাসুদ (৪৮), আব্দুল কাদের সিদ্দিকী (৩৮) ও রঞ্জিত বালা (৪৭)।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-২ এর ‘র-ক্যানভান’ রেস্টুরেন্টে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালায় ডিবি-গুলশান বিভাগের জোনাল টিম। এ ঘটনায় রেস্টুরেন্ট থেকে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ছাড়া গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা করার পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad