গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ১

গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ১
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টাকালে এক পরীক্ষার্থীকে আটক | ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টার সময় ইলেকট্রনিক ডিভাইসসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

‎শুক্রবার দুপুরে গাইবান্ধা শহরের দারুল হুদা আলীম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম পরিমল সরকার।

পরীক্ষা ‎কেন্দ্র সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরই অংশ হিসেবে প্রযুক্তিগত নকল প্রতিরোধে বিশেষ নজরদারি ছিল।

পরীক্ষা চলাকালে পরিমল সরকারকে দেখে কর্তব্যরত কেন্দ্র পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়।

এ সময় তার শরীরে লুকানো অবস্থায় কথা বলার একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আটক পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad