পাঁচবিবিতে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, আহত ছোট ভাই

পাঁচবিবিতে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, আহত ছোট ভাই
পাঁচবিবিতে নিহত যুবদল কর্মীকে ইয়ানুল হোসেন (৩১)। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে ইয়ানুল হোসেন (৩১) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরও একজন আহত হন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার শালাইপুর বাজার-ঢাকারপাড়া সড়ক মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ইয়ানুল উপজেলার শালাইপুর গ্রামের আলম হোসেনের ছেলে। আহতের নাম আব্দুল মোমিন (২২)। তারা দুই ভাই।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পূর্ব শত্রুতার জেরে পাঁচবিবির শালাইপুর বাজার-ঢাকারপাড়া মোড়ে যুবদল কর্মী ইয়ানুল ও তার ভাই মোমিনের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজনরা। এ সময় তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপানো হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাঁচবিবির মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইয়ানুলকে মৃত ঘোষণা করেন। অপর আহত মোমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী রাব্বি জানান, জেলায় বর্তমানে যুবদলের কোনো কমিটি নেই। তবে, নিহত ইয়ানুল যুবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত ছিলেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইয়ানুলের মৃত্যু হয়েছে। এ ঘটনার কারণ জানতে কাজ করছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেলা শহরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad