দেশের রাজনীতির মাঠে যুক্ত হতে যাচ্ছে নতুন জোট। জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহী দলগুলো মিলে গঠন করতে যাচ্ছে এই জোট, যার নেতৃত্বে থাকছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার বিকাল ৪টায় রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ জোটের আত্মপ্রকাশ করার কথা রয়েছে।
এনসিপি ছাড়া জোটের অন্য দুটি দল হচ্ছে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু টাইমস অব বাংলাদেশকে বলেন,‘জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষায় ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে আজ বিকালে ডিআরইউ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের ঘোষণা দেওয়া হবে।’
এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনও বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সপ্তাহে এ জোটের আত্মপ্রকাশ হওয়ার কথা থাকলেও অজ্ঞত কারণে পিছিয়ে যায়।


