খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত

খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত
বাস চাপায় নিহত দুই সাংবাদিক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর উত্তরায় বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখে বাসায় ফেরার পথে বাসের চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উত্তরা ৩নং সেক্টরের জসীমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর।

নিহতরা হলেন, প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু ও সংবাদ দিগন্তের সাংবাদিক সাকিবুল হাসান। সাকিবুল হাসান উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু আপ্যায়ন সম্পাদক।

জানা গেছে, বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তারা। পথে উত্তরা ৩নং সেক্টরে জসীমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad