নির্বাচনকে ঘিরে ইসির জন্য নিত্যনতুন চ্যালেঞ্জ আসছে: সিইসি

নির্বাচনকে ঘিরে ইসির জন্য নিত্যনতুন চ্যালেঞ্জ আসছে: সিইসি
নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করেছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে ‘বর্তমান নির্বাচন কমিশনের’ (ইসি) জন্য নিত্যনতুন চ্যালেঞ্জ হাজির হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘নির্বাচন বিশেষজ্ঞদের’ সঙ্গে আয়োজিত সংলাপে এমন মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, ‘১৯৯১ সালে সোশ্যাল মিডিয়ার এমন দৌরাত্ম ছিল না। এখন আমাদের জন্য নিত্যনতুন চ্যালেঞ্জ এসে হাজির হয়েছে। একদিকে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, অন্যদিকে একটি বিশেষ পরিস্থিতিতে বিশেষ সরকারের অধীনে আমাদের নির্বাচনে যেতে হচ্ছে।’

‘দেশের এই ক্রান্তিলগ্নে আমরা এই দায়িত্বকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছি। দেশের জন্য কিছু করতে চাই। আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। আমরা একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। তাই নির্বাচন প্রক্রিয়ায় সব মহলের সহযোগিতা কামনা করছি’ বলে জানান তিনি।

সংলাপে আরও উপস্থিত রয়েছেন চার নির্বাচন কমিশনার- আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, বেগম তাহমিদা আহমদ, আব্দুর রহমানেল মাছউদ ও মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর