সুদানে নিহত শান্তিরক্ষীদের মরদেহ দেশে পৌঁছেছে

সুদানে নিহত শান্তিরক্ষীদের মরদেহ দেশে পৌঁছেছে
ছবি: আইএসপিআর
Advertisement
Advertisement

সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে।

মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি শনিবার বেলা ১১টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি বিমানবন্দরে শান্তিরক্ষীদের মৃতদেহ গ্রহণ করেন।

রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের নামাজে জানাজা শেষে হেলিকপ্টারে করে তাদের নিজ নিজ ঠিকানায় নিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে।

গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সদস্য নিহত হন। এ হামলায় আরও আট জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

তার মধ্যে ৮ জন কেনিয়ার রাজধানী নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর