বিদ্যুৎ সাশ্রয়ে ফের সন্ধ্যা ৭টায় বন্ধ হবে দোকানপাট

বিদ্যুৎ সাশ্রয়ে ফের সন্ধ্যা ৭টায় বন্ধ হবে দোকানপাট
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট আবার সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।কোরবানি ঈদের জন্য ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল, যা শেষ হচ্ছে সোমবার।

সোমবার বিদ্যুৎ বিভাগ এ বিষয়ক নির্দেশনা দেয়। এতে আরও বলা হয়, সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জাও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও ওই সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, দেশব্যাপী বিদ্যুৎ সাশ্রয়ী পদক্ষেপের অংশ হিসেবে এর আগেও সন্ধ্যা ৭টায় দোকানপাট বন্ধের এই সময়সূচি চালু করা হয়েছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে এই নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

ঈদুল আজহার বিশেষ সময়সীমা শেষ হওয়ায় সরকার ১ জুন থেকে পূর্বের সময়সূচি পুনর্বহাল করেছে। ফলে সব শপিং মল, মার্কেট ও দোকানপাট অবশ্যই সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সব ধরনের বিলবোর্ডের আলোও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই একই সময়সীমা প্রযোজ্য হবে।

সরকারের সামগ্রিক জ্বালানি সংরক্ষণ প্রচেষ্টার অংশ হিসেবে এই নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর