পাঠ্যবই ছাপার মান যাচাই করতে হঠাৎ প্রেসে শিক্ষামন্ত্রী

পাঠ্যবই ছাপার মান যাচাই করতে হঠাৎ প্রেসে শিক্ষামন্ত্রী
Advertisement
Advertisement

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের মান যাচাই করতে ঢাকার ৬টি প্রেস আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল মিলন।

সোমবার রাত ১২টার পর হঠাৎ এসব প্রেস পরিদর্শনে যান তিনি। প্রেসগুলো হলো মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স, ন্যাশনাল প্রিন্টার্স।

নতুন পাঠ্যবইয়ের গুণগত মান যাচাইয়ের জন্য পূর্বঘোষণা ছাড়াই মন্ত্রী ঢাকার ছয়টি প্রেস পরিদর্শন করেন। প্রেস পরিদর্শনের সময় তিনি পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিন দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

শিক্ষামন্ত্রী বইয়ের গুণগত মান এবং ছাপার কাজের সার্বিক অগ্রগতি যাচাই করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

বই ছাপার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad