‘ঝুট গোডাউন থাকায় কেরানীগঞ্জের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে’

‘ঝুট গোডাউন থাকায় কেরানীগঞ্জের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে’
Advertisement
Advertisement

ঝুট গোডাউন থাকায় ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ারের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে ভবনের ভেতরে কেমিক্যাল নেই বলেও আশ্বস্ত করেছেন তারা।

ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেন্যান্স বিভাগের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ভবনটি আবাসিক এবং বাণিজ্যিক দুটো মেলানো। ভবনের দোতলায় এখনো আগুনের ফুলকি রয়েছে। অন্যান্য তলায় আগুনের ধোঁয়া রয়েছে। ঝুট গোডাউন থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের বেগ পেতে হচ্ছে।’

অন্যান্য ভবনে যেন আগুন ছড়িয়ে না পরে সেজন্য চেষ্টা চলছে বলেও জানান মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, এখন পর্যন্ত সিঁড়ি দিয়ে ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া ভবনের ভেতরে কোনো কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায়নি।’

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজারে ১২ তলাবিশিষ্ট জমেলা টাওয়ারে শনিবার ভোরে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তারা প্রথমে ৫টা ৩৭ মিনিটে আগুনের খবর পায়। আট মিনিটের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা ৫টা ৪৫মিনিটে কাজ শুরু হয়। পরে কেরানীগঞ্জ, সদরঘাট এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজে যোগ দেয়।

জানা গেছে, ১২ তলা ভবনটির নিচ তলা থেকে আগুনের সূত্রপাত। এর ফলে ভারী ধোঁয়া দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে, তাতে ভবনের ভেতরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর