লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুর সদর হাসপাতাল। ছবি: ফেসবুক
Advertisement
Advertisement

লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ড মজুপুর এলাকায় ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম ছকিনা বেগম।

পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ডাকাতি করার সময়  বাধা দেওয়া বা অন্য কোনো পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকান্ডটি ঘটেছে কিনা, তদন্ত করছে পুলিশ।

নিহতের স্বজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঘরের ছাদ দিয়ে মুখোশ পরে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। তাদের দেখে ছকিনা বেগম চিৎকার করলে, তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা।

আরও পড়ুন

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছকিনাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহতের স্বামী সাফি উল্যাহ দুইবছর আগে মারা যান এবং তার দুই সন্তান বিদেশে থাকেন।

ঘর থেকে কোনো মালামাল বা টাকা লুটের ঘটনা না ঘটলেও ডাকাতি করার সময় বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে দাবি করেন পরিবার ও স্থানীয়রা।

লক্ষ্মীপুর সদর থানার তদন্ত কর্মকর্তা জানান, পূর্বশুক্রতার জেরে পরিকল্পিতভাবে নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ডাকাতির বিষয়টি নিয়েও তদন্ত করা হচ্ছে।

এই বিষয়ে মামলার প্রস্তুতি ও জড়িতদের শনাক্ত করে গেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর