জিয়া হত্যাকাণ্ডের আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জিয়া হত্যাকাণ্ডের আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আগামী ২৩ জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২, এ আদেশ দেয়।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার পক্ষে বক্তব্য দেন। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে মোজাফফর মিলিটারি পুলিশের অধীনে রয়েছেন। মানবতাবিরোধী অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। তাকে ট্রাইব্যুনালে হাজির করা প্রয়োজন।

জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি গত ৪৫ বছর ধরে পলাতক মোজাফফর হোসেনকে গত ১৫ জুলাই রাতে ঢাকার বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, মানবতাবিরোধী অপরাধে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আওয়ামী লীগের শাসনামলে সারাদেশে যখন মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, তখনও মোজাফফর ও মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যকার যোগসাজশ ছিল বলে তদন্তে পাওয়া গেছে।

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে মোজাফফরের সংশ্লিষ্টতা আছে,  এক এগারো-এর সঙ্গেও তার সংশ্লিষ্টতা আছে। এ ছাড়া আর কোনো বিষয়ে তার সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। মোজাফফরকে হাজির করা হলে আমরা শ্যোন অ্যারেস্টের আবেদন করবো। মোজাফফর ও মাসুদ উদ্দিন চৌধুরীকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদও করা হতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad