চকরিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চকরিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের চকরিয়ায় অপহরণের প্রায় চার ঘণ্টা পর ইসফাতুল ইসলাম জিসান নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

সোমবার ভোররাতে চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের মালুমঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হত্যার কারণ উদঘাটনে পুলিশ তৎপরতা চালাচ্ছে।’

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কাকারা এলাকা থেকে ইসফাতুল ইসলাম জিসানকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। এরপর স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুন

পরে রাত আনুমানিক ৩টার দিকে ডুলাহাজরা ইউনিয়নের মালুমঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মরদেহের গলায় ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত কার্যক্রম শুরু করেছে। তবে কারা তাকে অপহরণ করেছে এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান ওসি।

আরও পড়ুন: ফটিকছড়িতে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad