ফটিকছড়িতে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
নিহত ছাত্রদল নেতা রাশেদুল আনোয়ার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টার থেকে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষ থেকে আরও এক যুবককে অচেতন ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার বেলা ১২টার দিকে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে হতাহতদের উদ্ধার করা হয়।

নিহত ছাত্রদল নেতার নাম রাশেদুল আনোয়ার। তিনি হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং ওই ডায়াগনস্টিক সেন্টারে স্টাফ হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। আহত অবস্থায় উদ্ধার করা যুবকের আরমান।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘ভুজপুরে একটি ডায়াগনস্টিক সেন্টারের রুমের ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় একজনকে মৃত এবং অন্য একজনকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। পুলিশ রুমের দরজা কেটে ভেতরে প্রবেশ করে তাদের উদ্ধার করে।’

আরও পড়ুন

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা হয়তো কোনো খাবার বা এ জাতীয় কিছু গ্রহণ করেছিলেন। তবে বিস্তারিত তথ্য ময়নাতদন্তের পর জানা যাবে।

আহত যুবক আরমান সুস্থ হলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা সম্ভব হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অচেতন যুবককে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad