রাজধানীর কেরানীগঞ্জে কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে আনার পর এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার দুপুরে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কারখানার ভেতরে অনুসন্ধান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। কারখানার ভেতরে অনুসন্ধান এখনো চলছে।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, গ্যাসলাইটার কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে বিকাল পৌনে ৫টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয় বলে জানায় ফায়ার সার্ভিস।


