টানা তিনদিন ধরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ, গ্রেপ্তার, অগ্নিসংযোগ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তা বাহিনীর (ন্যাশনাল গার্ড) সদস্যদের মোতায়েনের নির্দেশ দেওয়ার পর তারা নগরটির দখল নিতে শুরু করেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের লাইভ খবরে বলায়, লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ একাধিক বিক্ষোভকে ‘অবৈধ সমাবেশ’ ঘোষণা করে গ্রেপ্তার শুরু করেছে এবং ‘কম প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের অনুমতি দিয়েছে। শুক্রবার ফেডারেল ইমিগ্রেশন কর্তৃপক্ষ অন্তত ৪৪ জনকে গ্রেপ্তারের পর লস অ্যাঞ্জেলেস জুড়ে প্রতিবাদ শুরু হয়। ট্রাম্পের অভিবাসন নীতির অংশ হিসেবে দেশজুড়ে ধরপাকড় ও নির্বাসনের ঘটনা ঘটছে। টানা তিনদিন ধরে সেখানে পুলিশ টিয়ার গ্যাস ও ফ্ল্যাশ গ্রেনেড ব্যবহার…
Author: টাইমস ইন্টারন্যাশনাল
ক্যালিফোর্নিয়ার অভিবাসন কর্তৃপক্ষ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের জেলে লস অ্যাঞ্জেলেসে হাজার দুয়েক জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়ন করেছে ট্রাম্প প্রশাসন। সিএনএন ও বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়ার বিশৃঙ্খলা দমনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে হোয়াইট হাউস এক বিবৃতিতে নিশ্চিত করেছে। এদিকে, ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের বিরোধিতা করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসাম। সমাজ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘রিপাবলিকান প্রেসিডেন্টের এই পদক্ষেপ উসকানিমূলক এবং এটি কেবল উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে।’ সম্প্রতি ১১৮ জন অভিবাসীকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্মকর্তারা। তাদের দাবি গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন অপরাধমূলক সংগঠনের সঙ্গে জড়িত এবং কিছু ব্যক্তির…
গাজায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার সরেজমিন খবরে বলা হয়, শনিবার গাজা সিটির সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে বোমাবর্ষণে ৭০ জন নিহত হন। নিহতদের মধ্যে নারী ও শিশুসহ এক পরিবারের অন্তত ১৬ সদস্য রয়েছেন। গাজার নিরাপত্তা বাহিনী এ হামলাকে ‘সম্পূর্ণ গণহত্যা’ বলে অভিহিত করেছে। বাহিনীর মুখপাত্র মাহমুদ বাসেল আল জাজিরাকে জানান, ‘কোনো ধরনের সতর্কতা বা ঘোষণা ছাড়াই’ এ হামলা চালানো হয়। তিনি বলেন, ‘ভবনটি ছিল বেসামরিক মানুষে পূর্ণ। প্রায় ৮৫ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করছি।’ হামলায় প্রাণে বেঁচে যাওয়া হামেদ কাহিল বলেন, ‘আমরা ধ্বংসের শব্দে ঘুম…
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক’… ধ্বনি-প্রতিধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাত প্রান্তর। সু-উচ্চকণ্ঠ নিনাদের তালবিয়ায় মহান আল্লাহ তায়ালার একত্ব ও মহত্ত্বের কথা বিঘোষিত হচ্ছে প্রতি অনুক্ষণ। ‘আমি হাজির। হে আল্লাহ! আমি হাজির। তোমার কোনো শরিক নেই। সব প্রশংসা ও নিয়ামত শুধুই তোমার। সাম্রাজ্য তোমারই। তোমার কোনো শরিক নেই।’ বিশ্ব মুসলিমের মহাসম্মিলন পবিত্র হজ। বৃহস্পতিবার ভোর থেকে সৌদি আরবের মক্কা নগরীর আরাফাতের প্রান্তর এহরাম পরিহিত হাজিদের অবস্থানের কারণে সাদা আর সাদায় একাকার। পাপমুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এই পবিত্র হজ পালন করেছেন। বার্তা সংস্থা…
শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ করতে সৌদি আরবে যাওয়া ব্যক্তিরা সেলাইবিহীন সাদা কাপড় (ইহরাম) পরে আরাফাতের উদ্দেশে যাত্রা করছেন তারা। সারা বিশ্বের নানা ভাষার, নানা বর্ণের, নানা জাতির কোটি কোটি নারী-পুরুষের কণ্ঠে উচ্চারিত হচ্ছে ‘লাব্বাইক…আল্লাহুম্মা লাব্বাইক’।… অন্যান্য দেশের মত বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীরা মিনা থেকে বৃহস্পতিবার সকালে সূর্য ওঠার আগে আরাফাতের উদ্দেশে রওয়ানা হবেন এবং পৌঁছাতে হবে যোহরের আগে। ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবার বাংলাদেশ থেকে ৮৬ হাজার ৯৫৮ জন হজ করতে সৌদি আরব গেছেন। অন্যান্য দেশ থেকে গেছেন প্রায় ১৪ লাখ ৭০ হাজার। এরসঙ্গে স্থানীয় হজযাত্রী মিলে এ সংখ্যা প্রায় ২০ লাখ হতে পারে। আরাফাতের…
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, অরুণাচল, মেঘালয়, মণিপুর ও মিজোরামে ভারী বৃষ্টির ফলে ভূমিধসে গত দুই দিনে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আসামের ১২টি জেলার অন্তত ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশটির আবহাওয়া দপ্তর আসামের কিছু অংশে রেড ও অরেঞ্জ অ্যালার্ট আর উত্তরপূর্বাঞ্চলের বাকি রাজ্যগুলোতে অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট জারি করেছে। আকস্মিক বন্যা ও ভূমিধসে গত শুক্রবার ১৬ জন এবং শনিবার ১৪ জন নিহত হন বলে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। শনিবার নিহতদের মধ্যে আসামের পাঁচজন এবং অরুণাচলের নয়জন রয়েছেন। জানা গেছে, অরুণাচলে যে নয়জন মারা গেছেন তাদের মধ্যে সাতজন…
২০২৩ সালের ৯ মে পাকিস্তানের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা চালায়। এর বেশিরভাগই সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ছিল। রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্স ও লাহোরে এক জেনারেলের বাসভবনে আগুন লাগানো হয়। এ বিক্ষোভ ছিল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কর্মীদের। দুর্নীতির অভিযোগে আটক নেতা ইমরান খানের মুক্তির দাবিতে তারা মাঠে নেমেছিল। এই প্রতিবাদ পাকিস্তান সেনাবাহিনীর দীর্ঘদিনের আধিপত্যের বিরুদ্ধে এক নজিরবিহীন চ্যালেঞ্জও ছুঁড়ে দেয়। ঠিক দুই বছর পরের ঘটনা। ২০২৫ সালের ১১ মে পাকিস্তানের রাস্তায় একই রকম জনসমাবেশ হলেও এবার তা ছিল উৎসবমুখর, সেনাবাহিনীর প্রশংসায় মুখর। ভারতের সঙ্গে কয়েক দিনের তীব্র সামরিক সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীকে ‘দেশরক্ষার প্রতীক’ হিসেবে অভিনন্দন…
দুই মাসের যুদ্ধবিরতির বিনিময়ে জীবিত অর্ধেক জিম্মি মুক্তি ও কিছু মরদেহ ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ হামাস। স্কাই নিউজ আরবিয়াকে উদ্ধৃত করে জেরুজালেন পোস্ট জানিয়েছে, যুদ্ধবিরতির পাশাপাশি হামাস শর্ত দিয়েছে—অবিলম্বে মানবিক সহায়তা সরবরাহ শুরু করতে হবে। হামাসের আরও দাবি, যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিশ্চয়তা দিতে হবে যে, যুদ্ধবিরতির সময়েই স্থায়ী যুদ্ধসমাপ্তির আলোচনার পথ খুলবে এবং ইসরায়েল যেন ত্রাণ প্রবেশে কোনো বাধা সৃষ্টি না করে। তবে সূত্র জানায়, হামাস এ নিয়েও সন্দিহান—যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চুক্তি মানতে বাধ্য করতে পারবে কি না। সবশেষ মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হয়েছিল। হামাস আশা করেছিল, এরপর ইসরায়েল মানবিক ত্রাণ ও…
গাজা উপত্যকায় শুক্রবার ইসরায়েলের একযোগে বিমান হামলায় কমপক্ষে ১০৮ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েল বলছে, হামাসকে বন্দিমুক্তিতে চাপ দিতে এ হামলা চালানো হয়েছে। একইদিন ইয়েমেনের দুটি বন্দরেও হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি, হুতি বিদ্রোহীরা অস্ত্র পরিবহনে ওই বন্দরগুলো ব্যবহার করছে। ইয়েমেনি কর্মকর্তারা জানান, সেখানে একজন নিহত ও নয়জন আহত হয়েছেন। গাজায় নিহতদের মধ্যে ৩১ শিশু ও ২৭ নারী রয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। দক্ষিণ গাজার দেইর আল-বালাহ ও খান ইউনিসে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। খান ইউনিসে বোমার আঘাতে পালানোর সময় তিন শিশু ও তাদের দাদা মারা যায়। উত্তর গাজার জাবালিয়া…
বিশ্বে এক নম্বর ক্ষমতাধর ব্যক্তির রাষ্ট্রীয় বিমানটিও হবে ‘নিরাপত্তা ও প্রযুক্তিগত’ সুরক্ষায় এক নম্বর, এটিই স্বাভাবিক। তাই ‘নিরাপত্তা ও প্রযুক্তিগত’ দক্ষতার প্রশ্নে কাতার রাজ পরিবারের দেওয়া উড়োজাহাজ নিয়ে বেশ বিপাকেই পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ট্রাম্প প্রশাসনের বিড়ম্বনার যেন শেষ নেই! উপহারের বেসামরিক বিলাসবহুল প্রমোদযানকে রূপ দিতে হবে প্রেসিডেন্টের ‘এয়ারফোর্স ওয়ানে’। এ জন্য প্রাথমিক খরচ হতে পারে কয়েকশ মিলিয়ন ডলার। এছাড়া বোয়িং ৭৮৭ বিমানটিতে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম, যোগাযোগ ও প্রতিরক্ষা সুরক্ষা যোগ করার ঝক্কি পোহাতে সময় লাগতে পারে দু’বছর। সিএনএনকে দেওয়া ভাষ্যে এমনই তথ্য জানিয়েছেন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা। রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ মনে করেন, ‘গুপ্তচর প্রতিরক্ষার’…

