বান্দরবানে বালুবাহী ট্রাক উল্টে চালক নিহত

বান্দরবানে বালুবাহী ট্রাক উল্টে চালক নিহত
বান্দরবানের আমতলীতে দুর্ঘটনার পর উল্টে যাওয়া বালুবাহী ট্রাক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

 

বান্দরবান শহরের আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ডাম্পার ট্রাক উল্টে ঘটনাস্থলে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার মো. হেলাল উদ্দিন আহত হয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবান-কেরানীহাট সড়কের আমতলী ঢালু পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে বালুবোঝাই করে ডাম্পার ট্রাকটি বান্দরবান শহরের দিকে আসছিল। আমতলী জামে মসজিদ-সংলগ্ন পাহাড়ি ঢাল ও তীব্র বাঁকে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দিয়ে উল্টে দুমড়েমুচড়ে যায়।

আরও পড়ুন

দুর্ঘটনার সময় চালক ও হেলপার দুজনেই বের হওয়ার চেষ্টা করেন। হেলপার হেলাল লাফ দিয়ে বের হতে পারলেও চালক ভেতরে আটকে পড়ে মারা যান।

খবর পেয়ে বান্দরবান সদর-থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহত হেলপার হেলাল উদ্দিনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, নিহতের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad