কক্সবাজারে ডাম্প ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারে ডাম্প ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
Advertisement
Advertisement

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার দুপুর ২টার দিকে বদরখালী-চিরিঙ্গা আঞ্চলিক সড়কের মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজান উদ্দিন চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তিনি চিরিঙ্গা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘সোমবার দুপুরে সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক চকরিয়ামুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং অপর দুইজন আহত হন।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।’

ওসি আরিফুর রহমান জানান, নিহতের মরদেহ বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad