লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে খাবার নিয়ে মারামারি, আহত ৫

লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে খাবার নিয়ে মারামারি, আহত ৫
লক্ষ্মীপুরের রায়পুরে বিয়েবাড়িতে খাবার পরিবেশন নিয়ে মারামারিতে আহত এক ব্যাক্তিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়েবাড়িতে খাবার পরিবেশন নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারিতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে রায়পুর পৌরসভার উত্তর কেরোয়া এলাকায় কনের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় শাহ আলম পাটোয়ারীর মেয়ে নাজমার সঙ্গে কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে সবাই খেতে বসলে বরের বড় ভাই খাবার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বর ও তার পক্ষের লোকজন চড়াও হলে দুই পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর।

আরও পড়ুন

কনের বাবা শাহ আলম পাটোয়ারী বলেন, ‘হঠাৎ বরের ভাই খাবার নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে কথা বাড়াবাড়ির একপর্যায়ে বর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পরে মারামারির ঘটনা ঘটে।’

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ জানান, মারামারির ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এ বিষয়ে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad