এমপি গাজী নজরুলের জামিন

এমপি গাজী নজরুলের জামিন
গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর পল্লবী থানায় হত্যাচেষ্টার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান। গত ২১ জুলাই মামলাটি করেন এই সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান।

মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ছাড়াও তার চার সহযোগীকে আসামি করা হয়। তারা হলেন আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোস্তাসিম বিল্লাহ ও রাকিবুল হাসান।

ওবায়দুর রহমান অভিযোগ করেন, সংসদ সদস্যের ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ করায় এবং একটি ভিডিও ফাঁসের ঘটনায় তার হাত রয়েছে বলে সন্দেহ করে তাকে মারধর করা হয়।

গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত ২০ জুলাই এক তরুণীর সঙ্গে তার ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে এক তরুণীর সঙ্গে তাকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। ২২ জুলাই ‘নৈতিক স্খলনের’ জন্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad