শবে বরাতে আতশবাজি-পটকা ফোটানোয় নিষেধাজ্ঞা

শবে বরাতে আতশবাজি-পটকা ফোটানোয় নিষেধাজ্ঞা
Advertisement
Advertisement

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার দিবাগত রাতে শবে বরাত পালিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষা, শান্তিপূর্ণভাবে পালন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর এলাকায় আতশবাজি-পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য বেচাকেনা, বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ থাকবে। এ ছাড়া এই সময়ের মধ্যে বিস্ফোরক দ্রব্য বেচাকেনা, পরিবহন ও ব্যবহারও সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মহানগরবাসীকে শবে বরাতের পবিত্রতা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর